পূজামণ্ডপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পূজামণ্ডপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে ৯টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন জাকারিয়া পিন্টু

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বরদী পৌরসভার ৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাকারিয়া পিন্টু। 

সোমবার তিনি মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল, সদস্যসচিব ও সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, যুগ্ম আহ্বায়ক নান্নু রহমান, সাঁড়া ইউনিয়নের সভাপতি আক্কাস আলী খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকুল, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য জাকির হোসেন, যুবদল নেতা বেলাল খান, কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওনসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন