নিরাপত্তা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নিরাপত্তা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শান্তিপূর্ণ অঞ্চল উন্নয়নে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতার বিষয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার আলোচনা

 সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা

 সংবাদ সাতদিন ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়া একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে সামুদ্রিক নিরাপত্তা খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে।

অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন সোমবার (৭ অক্টোবর) বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীর সঙ্গে সাক্ষাৎ করে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা কীভাবে একটি 'শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ' অঞ্চল গড়ে তুলতে পারে তা নিয়ে আলোচনা করেন।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ভারত মহাসাগরের প্রতিবেশী এবং তারা যে কাজটি করতে চায় তার মধ্যে একটি হলো দুই কোস্টগার্ডের মধ্যে ব্যাপক সহযোগিতা গড়ে তোলা।

চলতি বছরের মে মাসে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও মানব পাচারের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে 'আরও ব্যাপক সহযোগিতা' করার প্রতিশ্রুতি দেন।

সম্প্রতি বাংলাদেশ সফরে তিনি বলেন, ‘আমারা একটি অঞ্চল ভাগ করি। আমরা একটি মহাসাগর ভাগ করি এবং আমরা একটি ভবিষ্যত ভাগ করি। আর এ অঞ্চল যাতে শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ হয় তা নিশ্চিত করতে আপনাদের ও অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

তিন স্তরের নিরাপত্তা ইসিতে


নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল উপলক্ষে আজ বুধবার সকাল থেকে নির্বাচন ভবনে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে ১৪ নভেম্বর মঙ্গলবার শুধু নির্বাচন কমিশনের সামনে পুলিশি নিরাপত্তা থাকলেও আজকে সকাল থেকে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সেই সাথে নির্বাচন ভবনের ভেতরেও দর্শনার্থীদের বিষয়ে কড়াকড়ি রয়েছে।

১৫ নভেম্বর বুধবার সরেজমিনে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের আশপাশে দেখা যায়, সকাল ৮টার পর থেকে নির্বাচন ভবন এলাকার সামনে র‌্যাব সদস্যদের অন্তত চারটি গাড়ি টহলে রয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনার প্রবেশ পথে ব্যারিকেডও রয়েছে।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলেন, নির্বাচন ভবনের আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তফসিল ঘোষণা সামনে রেখে এমন প্রস্তুতি কি না সে বিষয়ে মন্তব্য করতে চাননি কেউই।

ইসির নিরাপত্তা কর্মকর্তা জহুরা আক্তার বেগমের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়, সব প্রকল্প, নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউট, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, মিডিয়া কর্মীদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, নির্বাচন ভবনে প্রবেশের সময় অফিসিয়াল নির্দেশনা থাকার পরও কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী অফিসের ইস্যুকৃত পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় ঝুলিয়ে রাখছেন না। ফলে নিরাপত্তাকর্মীদের বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে।

এমন অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে বুধবার থেকে অফিসিয়াল আইডি ছাড়া নির্বাচন ভবনে প্রবেশ না করার জন্য এবং নির্বাচন ভবনে প্রবেশের সময় অফিসিয়াল পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় অবশ্যই ঝুলিয়ে রাখার জন্য অনুরোধ করে ইসি।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন