নারী ও শিশু নির্যাতন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নারী ও শিশু নির্যাতন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব প্রতিবেশী বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগে ষাটোর্ধ্ব এক প্রতিবেশীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত বুধবার (১৪ অক্টোবর) উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম আবু বক্কর (৬০)। তিনি ওই আশ্রয়ণ প্রকল্পেরই বাসিন্দা। এ ঘটনায় প্রতিকার চেয়ে শিশুটির মা ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা স্থানীয় একটি জুট মিলে শ্রমিকের কাজ করেন। ঘটনার দিন বুধবার সকাল আটটার দিকে তিনি কর্মস্থলে চলে যান। এ সময় তাঁর দ্বাদশ বর্ষীয় মেয়ে বাড়িতে একা ঘুমিয়ে ছিল। সকাল ১১টার দিকে প্রতিবেশী আবু বক্কর ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়ন চালান। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে কাজ থেকে ফিরে মেয়ের কাছ থেকে ঘটনা শুনে স্বজনদের পরামর্শে থানায় যান মা। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিভিন্ন সময় শিশুটিকে একা পেয়ে উত্যক্ত করতেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, এ ঘটনায় শিশুটির মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রাথমিক তদন্ত চলছে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন