জাতীয় শোক দিবস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জাতীয় শোক দিবস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শোক দিবসে ঈশ্বরদীতে আওয়ামী লীগের রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান, বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি পালন করেছে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ।  

মঙ্গলবার সকালে উপজেলা সদরের ষ্টেশন রোড আ'লীগ কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

নিউ এরা ফাউন্ডেশন ও সন্ধানী রাজশাহী মেডিক্যাল কলেজ শাখার সহযোগীতায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, নিউ এরা ফাউন্ডেশনে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শফিকুল ইসলাম ও উপপরিচালক মোস্তাক আহমেদ কিরণ প্রমুখ।

ঈশ্বরদী প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী প্রেসক্লাবের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে ১৫ আগষ্ট মঙ্গলবার জাতীয় ও শোক পতাকা উত্তোলন, শোক ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। 

ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র আলহাজ্ব মো: ইছাহক আলী মালিথা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ, ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব শহিদুল হক শাহিন ও ঈশ্বরদী প্রেসক্লাবের সহসভাপতি খোন্দকার মাহবুবুল হক দুদু প্রমুখ।  সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস। 

প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান বিশ্বাস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বিশ্বের মুক্তিকামী ও নিপীড়িত নির্যাতিত মানুষের অসংবাদিত নেতা ছিলেন। তিনি বেঁচে থাকলে বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াত। তার মতো মহান নেতাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তবদ্ধ করে দেয়া হয়েছিল।

আলোচনা সভা শুরুতে ১৫ আগস্টের শাহাদত বরণকারী বঙ্গবন্ধুসহ সকল পরিবারের সকল সদস্যদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এর আগে সকালে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও প্রেসক্লাবে জাতীয় ও শোক পতাকা উত্তোলন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা,  বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, শিক্ষকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে হবে: নুরুজ্জামান এমপি

নিজস্ব প্রতিবেদক:  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি।

মঙ্গলবার বেলা ১১টায় সদরের রেলগেট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজক ঈশ্বরদী উপজেলা প্রশাসন। 

এ সময় নুরুজ্জামান বিশ্বাস বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধান রাজনৈতিক নেতা, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার পুরোধা এবং বাংলাদেশের জাতির জনক। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা এবং স্বাধীনতার চেতনাকে মুছে ফেলার অপচেষ্টায় এক কালো অধ্যায়ের সূচনা করে অপরিণামদর্শী ঘাতকরা।’  

তিনি বলেন, ‘সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার ঘটনা শুধু ব্যক্তিকে হত্যাপ্রয়াস ছিল না, ছিল জাতির স্বাধীনতার শক্তিকে হত্যার অপচেষ্টা। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে খুন করা হয় বাংলাদেশকে। ব্যক্তি বঙ্গবন্ধুকে খুন করে তারা একটি আদর্শকে খুন করতে চেয়েছিল। কিন্তু এ দেশে তা কখনও সম্ভব হবে না। স্বাধীনতার আদর্শকে নিরঙ্কুশ করতে এখন আমাদের প্রয়োজন বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করা। আর সে আদর্শ হলো গণমানুষের ভাত-কাপড় নিশ্চিত করা, কৃষকের হাতকে শক্তিশালী করে তোলা, আইনের শাসন সুপ্রতিষ্ঠা করা, সমাজের ধনী-দরিদ্র বৈষম্য দূর করা। এসব বাস্তবায়ন করতে পারলে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে জাতি হিসেবে আমরা জনকের খুনের দায় কিছুটা হলেও শোধ করতে পারব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশের সভাপতিত্ব আলোচনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আতম শহিদুজ্জামান নাসিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টিম রাহসিন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন খান ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু প্রমুখ।

এরআগে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

ঈশ্বরদীতে শোক দিবসে পদবঞ্চিত আ’লীগ নেতাকর্মীরা শক্তি দেখাল


নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ‘বড় জমায়েত ও শোক র‍্যালি করে ‘শক্তি’ দেখাল স্থানীয় আওয়ামী লীগের কোনঠাসা ও পদবঞ্চিত নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে শোক দিবসের অনুষ্ঠানে পদবঞ্চিতদের এ শোক র‍্যালি ও শোকসভা আয়োজন করা হয়।

সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টার দিকে শহরের রেলগেট বাস টার্মিনালে এ পৃথক কর্মসূচি শুরু। এ কর্মসূচিতে যোগদিতে তৃণমূলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে বাস টার্মিনালে জমায়েত হয়। দূরদুরান্ত থেকে আসা নেতাকর্মীরা দলীয় শ্লোগানের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়েরধ্বনি করেন। পরে এখানেই অনুষ্ঠিত হয় শোকসভার আলোচনা। পদবঞ্চিতদের মিছিল ও উপস্থিতিতে শোকসভা বিশাল সমাবেশে পরিনত হয়। 

এ সময় বক্তব্য দেন ঈশ্বরদী পৌর কমিটির সাধারণ সম্পাদক ও মেয়র ইছাহক আলি মালিথা, পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য সাকিবুর রহমান কনক শরীফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, পৌর কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, সাবেক ছাত্রনেতা ও সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বিরু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ফরিদুল আলম ফরিদ, হামিদুর রহমান, সাবেক যুবলীগ নেতা আনিসুল হক মোল্লা, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সোহানা পারভিন রুনা, আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন প্রমুখ। 

এ সময় রফিকুল ইসলাম লিটন বলেন, ঢাকায় তৃণমূলের সভায় যশোরের এক নেতা বক্তব্য রেখেছিলেন ‘আওয়ামী লীগ আজ দুই ভাগে বিভক্ত। একদিকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ আরেকটি হল ‘আমিলীগ’। এই আমিলীগরা দলের নির্যাতিত, বঞ্চিত, পরীক্ষিত ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে নিজেরা কমিটি দখল করে আওয়ামী লীগকে দ্বিখন্ডিত করতে চায়। কিন্তু আমরা তা হতে দেব না। আমরা ঐক্য চাই। ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সোনার বাংলাদেশ গড়তে চাই।

সাবেক ছাত্রনেতা আসাদুর রহমান বিরু বলেন, দলের ভিতরে ঘাপটি মেরে থাকা পদলেহী কিছু নেতা তাদের পছন্দমত কমিটি করছে। এতে দীর্ঘদিনের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন। সামনে জাতীয় নির্বাচন এটা হতে দেওয়া যাবে না। সভায় অনেকের বক্তব্যে তাদের কোনঠাসা করে রাখার বিষয়টি উঠে আসে।   

জেলা আওয়ামীলীগের সদস্য সাকিবুর রহমান  কনক বলেন, শোককে শক্তিতে পরিণত করে ২০৪১ সাল পর্যন্ত শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে হবে। এসময় আগামী নির্বাচনে বর্তমান সরকারকে নির্বাচিত করার শপথ করেন। 
 
তিনি আরও বলেন, ‘জাতির পিতার রাজনীতিকে অবলম্বন করলেই মুক্তিযুদ্ধের পথে থাকতে সক্ষম হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু প্রণীত বিদেশনীতিকে সামনে রেখেই আগামী দিনের স্বদেশ গঠন করতে হবে, যার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

সভাশেষে পদবঞ্চিতদের একটি বিশাল শোক র‍্যালি রেলগেট থেকে প্রধান সড়ক দিয়ে বাজার প্রদক্ষিণ করে। 

দলীয় নেতাকর্মীরা জানান, ঈশ্বরদীতে দলের অনেক নেতাকর্মীকে কমিটিতে রাখা হয়নি। মূলত তাদের দলে ফেরানো, উৎসাহ, উদ্দিপনা ও প্রেরণা দেওয়ার জন্য ইছাহাক আলি মালিথা, রফিকুল ইসলাম লিটন ও সাকিবুর রহমান কনক শরীফ এ শোকসভা ও শোক র‍্যালির আয়োজন করেন।

ইছাহাক আলি মালিথা দলের বঞ্চিতদের পাশে থাকার জন্য তারা এ কর্মসূচির আয়োজন বলে স্বীকার করেন।

ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ঈশ্বরদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা সদরের ষ্টেশন রোড আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরআগে তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  নায়েব আলী বিশ্বাস, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়সহ আওয়ামী লীগ ও তাঁর বিভিন্ন অঙ্গ ও সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা।

এছাড়া দিবসটি পালনে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। 

নিউ এরা ফাউন্ডেশন জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেক: সরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ।

কর্মসূচির মধ্যে ছিল ১লা আগস্ট থেকে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ, ১৪ আগস্ট বিনামূল্যে স্বাস্থ্যক্যাম্প, বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান, বৃক্ষের চারা বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগীতা এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবনী ও কর্মের  উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল। 

ফাউন্ডেশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের সভাপতিত্বে বিকেল চারটায় ফাউন্ডেশনের প্রশিক্ষণ সেন্টারে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান, প্রবীণ ভাতা প্রদান, বৃক্ষের চারা বিতরণ এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবনী ও কর্মের  উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি. এম রাহসিন কবির। 

ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণের সঞ্চালনায় এসময় ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুদ রানা, সহকারি পরিচালক (হিসাব ও প্রোগ্রাম) বি. এম ফাহিম রহমান, সাংবাদিক মাহবুবুল হক দুদু, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সলিমপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবুল কালাম সরদার, প্রধান হিসাবরক্ষক কামাল পারভেজ,

সমৃদ্ধি সমন্বয়কারী এস এম জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রবীণ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  সভার  শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতির শ্রেষ্ঠসন্তানদের আত্মার স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার সকালে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মোঃ শফিকুল ইসলাম ফাউন্ডেশনের চরমিরকামারী শাখায় বিনামূল্যে স্বাস্থ্যক্যাম্প  কর্মসূচির উদ্বোধন করেন। এসময় নিউ এরা ফাউন্ডেশনের উপদেষ্টা ফৌজিয়া মঞ্জুর, উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, সহকারি পরিচালক (হিসাব ও প্রোগ্রাম) বি. এম ফাহিম রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন