এনএসআই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এনএসআই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যৌথ অভিযান: ৯ দালালকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত করে সেবার মান নিশ্চিত করতে এক বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে।  রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

অভিযান ও দণ্ড অভিযান চলাকালে রোগী ও স্বজনদের হয়রানি এবং অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে ৯ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— নূর মোহাম্মদ নূরু, ইমরান হোসেন, শরিফুল ইসলাম, আয়েশা খাতুন, নূরজাহান বেগম তুলি, শাহানাজ পারভিন, রোজিনা খাতুন ও পারু বেগম।

হয়রানির শিকার রোগীরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্র হাসপাতাল এলাকায় সক্রিয় ছিল। তারা সাধারণ রোগীদের নানা প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত এবং মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত। এতে প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন অসহায় রোগীরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা আনিচ-উর রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। হাসপাতাল এলাকায় আমাদের নজরদারি অব্যাহত থাকবে যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে চিকিৎসা নিতে পারেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার জানান, সরকারি এই হাসপাতালটিকে দালালমুক্ত রাখতে আগামীতেও এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন