নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর কৃতি সন্তান মো. মোস্তাফিজুর রহমান ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন পেয়েছেন। এর আগে তিনি খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়ার পর তিনি প্রথমে বরিশাল রেঞ্জের ডিআইজির দায়িত্বেও নিয়োজিত ছিলেন।
ঈশ্বরদী উপজেলার ইতিহাসে এই প্রথম কোনো পুলিশ কর্মকর্তা গুরুত্বপূর্ণ ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন পেলেন।
এদিকে তাঁর এই মর্যাদাপূর্ণ পদে পদায়নে ঈশ্বরদী উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকার পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর মেধা, সততা ও পেশাগত দক্ষতা দিয়ে তিনি ঢাকা রেঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় আরও বেশি জনবান্ধব ও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবেন।
