ঢাকা রেঞ্জ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঢাকা রেঞ্জ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীর সন্তান মোস্তাফিজুর রহমান ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন পেয়েছেন ঈশ্বরদীর সন্তান মো. মোস্তাফিজুর রহমান। তিনি এত দিন খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়ার পর তিনি প্রথমে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাঁকে খুলনা রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়। এবার তাঁকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হলো।

মো. মোস্তাফিজুর রহমানের ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়নের খবরে ঈশ্বরদীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের অনুভূতি সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, তাঁর এই পদায়ন ঈশ্বরদীবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাঁরা তাঁর নতুন দায়িত্বে সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন