নিজস্ব প্রতিবেদন: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঐচ্ছিক তহবিল থেকে পাবনা সদর উপজেলার একটি কবরস্থানের উন্নয়নকাজের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজের সময় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাষ্ট্রপতির পক্ষে অনুদানের চেক হস্তান্তর করেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী কামাল আহমেদ সিদ্দিকী।
অনুদানের চেক গ্রহণ করেন মসজিদ, ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি আজিবুর রহমান, কবরস্থান কমিটির সভাপতি আকছেদ আলী, কোষাধ্যক্ষ আবদুল আলিম আবদুল্লাহ, আলহাজ ইদ্রিস আলী, আলহাজ আলম ফারাজী, নিজাম উদ্দিন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম এবং মসজিদের ইমাম মাওলানা আরিফ।

