নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সম্মান সমাপনী (অনার্স চতুর্থ বর্ষ) ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে কলেজের মিলনায়তনে রসায়ন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ওহিদুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমজাদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. নজরুল ইসলাম।
রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসমা-উল-হুসনা আরসি ও আবিদা সুলতানা তনুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মো. নাহিম হোসেন ও মো. রাসেল রানা। আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসলাম আলী।
বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের প্রায় চার শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে মোট ৪০ জন বিদায়ী শিক্ষার্থীকে ফুল, ম্যাগাজিন ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
