নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়ন শাখার আয়োজনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় জয়নগর বোর্ড অফিস মোড় থেকে শিমুলতলা হয়ে পুনরায় জয়নগর বোর্ড অফিস মোড় পর্যন্ত নির্বাচনী র্যালি করা হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ুম এবং মোরসালিন হোসেন রাজন উপস্থিত ছিলেন।
বিএনপির ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রতনের নির্দেশনায় সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ আরিফ, সাংগঠনিক সম্পাদক হাসান আলী বিশ্বাস, দপ্তর সম্পাদক আবুল কাশেম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুজ্জামান এবং প্রচার সম্পাদক হাফিজুর রহমান (মুকুল) র্যালিটি তত্ত্বাবধান করেন।
উক্ত প্রচারণায় সাবেক ছাত্রনেতা শিপন বিশ্বাস, মশিউর রহমান রতন, রাসেল, এছাড়াও উপজেলা ছাত্রদলের কৌশিক তানভীর পিয়াস, ইসমাইল হোসেন মোহন, ইব্রাহিম হোসেন, নাজমুল হোসেন, মেহেদী হাসান, সিজন, অনিক হোসেন আলম, সাদ্দাম, রুয়েল, শাহেদ, মেহেদী হাসান মালিথা, সবুজ হোসেন, জীবন মোল্লা, রাব্বি মালিথা, রাব্বি বিশ্বাস এবং তালহাসহ সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

