ঈশ্বরদীতে জাকারিয়া ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে জাকারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্যাম্পের উদ্বোধন করা হয়।

জাকারিয়া ফাউন্ডেশনের সভাপতি গোলাম কবির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই আমাদের এই কার্যক্রম।’

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ , প্রচার সম্পাদক খায়রুল বাশার মিঠু, সদস্য মনিরুল ইসলাম মনি, সামাদ মালিথা, আশরাফুল ইসলাম, মিনহাজ মল্লিক, ঈসরাইল সরদার, মিজানুর রহমান, মাহমুদুল হাসান সুবেল, আপেল মাহমুদ, কাউসার কবির মৃদুল, গোলাম সাইফুল্লাহ রানা সহ অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

দিনব্যাপী ক্যাম্পে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক ও আটজন পল্লিচিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন। এ সময় প্রায় তিনশ নারী ও পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

জাকারিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা নিয়মিত সমাজসেবা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও ঈশ্বরদীসহ আশপাশের অঞ্চলে এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। 

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন