মুসাব্বির হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:  ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।

শনিবার বিকেলে ঈশ্বরদী পৌর এলাকার পোস্ট অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রেলগেটে গিয়ে পথসভায় রূপ নেয়।

প্রতিবাদ সমাবেশে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. বিপুল হোসেন বুদুর সভাপতিত্বে এবং মো. আউয়াল কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ।

সমাবেশ থেকে আজিজুর রহমান মুসাব্বির হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মণ্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, সদস্য আরিফ বাঙাল, পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের পথিক, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, যুবদল নেতা শাকিল সরদার, আবু সাঈদ উজ্জ্বল, মিজানুর রহমান মিজান, হেকমতউল্লাহ কনক, মীর তুহিন, চঞ্চল সরদার, জুবায়ের ফারুক রাজিব, ছাত্রদল নেতা রিয়ামুল ইসলাম রিয়াম, রুহুল আমিন, আলিমুল মৃধা, আলম প্রামাণিক, কাজী বাপ্পি, মনিরুল ইসলাম, রাব্বি ও রাজিব ফরাজীসহ আরও অনেকে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন