নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর ‘সকাল প্রি-ক্যাডেট স্কুল’-এর ২০২৫ বর্ষের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, বৃত্তি প্রাপ্ত ৪২ জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা এবং চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিএমএম আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের যুগ্ম জেলা ও দায়রা জজ সিরাজুল ইসলাম মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার সরকার।
অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের অধ্যক্ষ মোঃ হেলালুর রহমান। সভাপতিত্বে ছিলেন পরিচালক মহিদুল ইসলাম। আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, ঈশ্বরদী পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, দৈনিক বীর বাংলার সম্পাদক ওহেদুজ্জামান টিপু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম মাসুম।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় টিভির ঈশ্বরদী প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, স্পর্শ নিউজের সম্পাদক রিফাজ বিশ্বাস লালন, সংবাদ ভূমির সম্পাদক খালেদ মাহমুদ সুজন, এনটিভি অনলাইনের ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলী, প্রথম সকাল-এর যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জীবন, সাংবাদিক রাকিব বিশ্বাস ও আইয়ুব আলী প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। এরপর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা শিক্ষার্থীদের জন্য আনন্দ ও উচ্ছ্বাসের মুহূর্ত তৈরি করে।

