ঈশ্বরদীতে জরুরি নিরাপত্তা মহড়া

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গ্যাস বের হওয়া এবং ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম করেছে। 

মঙ্গলবার উপজেলা অফিস চত্বরে ভবনগুলো পরিদর্শন করা হয় এবং অগ্নি নির্বাপণী মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ার সমাবেশে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বলেন, গ্যাস বের হওয়া বা ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী এহসান, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন, মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হামিদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিহাব উদ্দিন প্রমুখ। 

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন