ঈশ্বরদীতে অভিযানে মাদকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী ‘খ’ সার্কেলের অভিযানে ৭৬০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার ও দুইজনকে আটক করা হয়েছে। সোমবার উপজেলা বাঘইল ও রুপপুর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পাকশী ইউনিয়নের বাঘইল হাজিপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে মো. রিপন প্রামানিক ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বহিরাচর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. টিটন মল্লিক।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ঈশ্বরদী ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুর রহমান বিজয়ের নেতৃত্বে একটি চৌকস টিম। অভিযানে বাঘইল হাজিপাড়া গ্রামের মো. রিপন প্রামানিকের বসতবাড়ি থেকে ২৬০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে রুপপুর মেইন সড়কের পাশে রাজশাহী টিকিট কাউন্টার সংলগ্ন জাহাঙ্গীর আলমের গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আরও ৫০০ পিস ট্যাবলেটসহ মো. টিটন মল্লিককে আটক করা হয়।

আটকের পর দুজনকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঈশ্বরদী ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহমান বিজয় জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৬০ পিস ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ স ম আব্দুন নুরও বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন