ঈশ্বরদীর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলা  নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোন্দকার মোহাম্মদ আরমান উদ্দিন (২৮) গ্রেপ্তার হয়েছেন। তিনি পৌরসভার পূর্ব টেংরি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে।

শনিবার ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আরমানকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত দুটি মামলার আসামি। 

ওসি আরও বলেন, “দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঈশ্বরদী থানায় আনা হয় এবং বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে আরমান কিছু সময় চাঁদপুর জেলায় অবস্থান করছিলেন। সেখানে তিনি একটিবেসরকারি প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে বুধবার চাঁদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন