ঈশ্বরদীতে পিছিয়ে পড়া মানুষের জন্য বিনা মূল্যের চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর নওদাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় পিছিয়ে পড়া মানুষের জন্য এক দিনের বিনা মূল্যের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে এই সেবামূলক কার্যক্রম শুরু হয়। আয়োজন করে দাশুড়িয়া ডিজিটাল চিকিৎসা কেন্দ্র। সহযোগিতায় ছিল বুনোফুল বিদ্যালয় ও ঈশ্বরদী রক্তদাতা ক্লাব।

চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন দাশুড়িয়া চিকিৎসা কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভাপতিত্ব করেন মাই টেলিভিশনের ঈশ্বরদী প্রতিনিধি আলিফ হাসান।

চিকিৎসাসেবা দেন ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা চিকিৎসক মো. ইফতে খারুল আলম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস চিকিৎসক আফিয়া ইবনাত বুশরা।

শিবিরে প্রাথমিক চিকিৎসা, বিভিন্ন সাধারণ রোগের পরামর্শ ও বিনা খরচে রক্তের গ্রুপ নির্ধারণ করে দেওয়া হয়। সকাল থেকে দিনব্যাপী চলা এই আয়োজনে প্রায় দুই শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন ৭১ টেলিভিশনের ঈশ্বরদী প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সহসভাপতি তুহিন হোসেন, সহসাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং এন টিভির ঈশ্বরদী প্রতিনিধি রাসেল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বুনোফুল বিদ্যালয়ের সভাপতি মো. মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান ওলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেরিদুল ইসলাম, কোষাধ্যক্ষ সাদ্দাম হোসেন, ঈশ্বরদী রক্তদাতা ক্লাবের সভাপতি আশিকুর রহমান আশিক, সহপরিচালক মামুন হোসেন ও সিনিয়র সহসভাপতি জান্নাতুল ফেরদৌস জুঁইসহ আরও অনেকে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন