নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি দলটির পাবনা জেলা আমির ।
রোববার বিকেলে মুলাডুলি বাজারে ব্যবসায়ী ও স্থানীয় মানুষের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেন তিনি। তাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার নানা সমস্যা শোনেন।
আবু তালেব মন্ডল বলেন, ‘আমি মানুষের পাশে থাকতে চাই। ঈশ্বরদী-আটঘরিয়াকে উন্নত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করব।’
গণসংযোগে আরও ছিলেন ঈশ্বরদী উপজেলার সাবেক আমির মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, শিক্ষক নেতা আব্দুর রহমান মাস্টার, ইউনিয়ন জামায়াতের আমির শাহিনুল আলম, সেক্রেটারি মাওলানা ফোরকান আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

