ঈশ্বরদীতে নতুন উদ্যোক্তাদের জন্য ব্র্যাকের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর দাশুড়িয়ায় নতুন উদ্যোক্তাদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে ব্র্যাক। বুধবার  দাশুড়িয়া ব্র্যাক অফিসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের পাবনা জেলা সমন্বয়ক মো. শরীফ হোসেন। উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মো. মমিনুল ইসলাম, সহকারী অফিসার মো. জালাল হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার মো. দিদার হোসেন, এরিয়া ম্যানেজার মো. জুনায়েদ হোসেনসহ বিভিন্ন ব্যাংক ও ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং উদ্যোক্তারা।

আয়োজকরা জানান, কর্মশালায় ব্যাংক ও এনজিও কর্মকর্তারা উদ্যোক্তাদের জন্য কীভাবে ঋণ পাওয়া যায় এবং ব্যবসার জন্য টাকা জোগাড় করা যায়, তা বুঝিয়ে বলেন। তারা উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ব্যবসা বাড়ানোর উপায় নিয়ে পরামর্শ দেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন