প্রধান অতিথি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, 'বাঘইল স্কুল অ্যান্ড কলেজ কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের গর্ব ও ঐতিহ্যের প্রতীক। ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান আরও সমৃদ্ধ হয়ে এগিয়ে যাক—এটাই আমাদের প্রত্যাশা। এই পুনর্মিলনী সেই লক্ষ্য পূরণের গুরুত্বপূর্ণ একটি ধাপ। প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণই এই আয়োজনকে সফল করে তুলবে।'
উদ্বোধনী আয়োজনে রেজিস্ট্রেশন উপকমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, যাদের মধ্যে রফিকুল ইসলাম লিটন, শরিফুল ইসলাম, মঞ্জুরুল আলম আঙ্গুর, আলমগীর হোসেন, মাসুদ পারভেজ রুবেল, রিমন মল্লিক এবং মুশফিকুর রহমান সজল।
৭ ও ৮ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী বর্ণাঢ্য এই পুনর্মিলনী উৎসব কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ৩১ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।
উৎসবকে আরও স্মরণীয় করে রাখতে এরই মধ্যে একটি বিশেষ ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে, যেখানে রেজিস্ট্রেশন এবং বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
আয়োজক কমিটি আশা প্রকাশ করেছে, এই অনুষ্ঠান প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ককে আরও গভীর করবে এবং প্রতিষ্ঠানের গৌরবময় ঐতিহ্যকে নতুন মাত্রায় তুলে ধরবে।
বাঘইল স্কুলে প্রথম পুনর্মিলনী রেজিস্ট্রেশন উদ্বোধন শিরোনাম
এই সময়ে
মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নিজস্ব প্রতিবেদক: বাঘইল স্কুল অ্যান্ড কলেজের ৭৫ বছর পূর্তি ও প্রথম প্রাক্তনী পুনর্মিলনী উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ২৩ নভেম্বর, শনিবার সকালে কলেজ মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার।

