বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান, থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভুঁইয়া, মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান টিপু, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, আব্দুল মোহীত বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর মামুদ, ফায়ার সার্ভিস ইন্সপেক্টর আমিরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মসূচি
১৪ ডিসেম্বর সকাল ৯টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় আলোচনা সভা এবং সন্ধ্যা ৬টায় মোমবাতি প্রজ্বলন।

১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সকাল ৭টায় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১টায় আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা। দিনব্যাপী বিজয় মেলা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা প্রতিযোগিতার আয়োজনও থাকবে।


স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন