নিজস্ব প্রতিবেদক: শান্তি ও অহিংসার পৃথিবী গড়ার জন্য ৩য় বিশ্ব সম্মিলনের উদ্যোগে মার্চ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পারমাণবিক অস্ত্র কমানোর এবং সারা বিশ্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে শনিবার সকালে ঈশ্বরদী সরকারি সাঁড়া মারোয়ারী মডেল স্কুল এন্ড কলেজের মাঠ থেকে মার্চ শুরু হয়, যা উপজেলার রেলগেটে গিয়ে শেষ হয়। এরপর পদ্মার তীরে সাঁড়া ইউনিয়নের আমবাগানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানাব এবং কেয়ার ফর হিউমিনিটের আয়োজনে এই অনুষ্ঠানে বক্তব্য দেন ৩য় বিশ্ব সম্মিলনের আন্তর্জাতিক সমন্বয়ক জোস এন্টিনো।
বর্তমান অস্থির বিশ্বে মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে দ্রুত সব ধরনের যুদ্ধ ও আগ্রাসন বন্ধ করা প্রয়োজন। আমাদের এখন জাতি, ধর্ম এবং বর্ণের ভেদাভেদ ভুলে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে শান্তি ও অহিংসার প্রচার করতে হবে। বিশ্ব নেতাদেরও এর জন্য দায়িত্বশীল হতে হবে এবং জাতিসংঘকে আরও কার্যকরী ভূমিকা নিতে হবে।
সবাইকে একসঙ্গে উদ্যোগ নিতে বলেছে, যাতে আগামী প্রজন্মের জন্য পৃথিবী রক্ষা করা যায়। যদি কেউ এগিয়ে না আসে, তাহলে মানবজাতিকে রক্ষা করা সম্ভব নয়। যুদ্ধের কারণে সাধারণ মানুষের কষ্টের কথা কেউ শুনে না। পৃথিবীর অনেক মানুষ তিন বেলা খাবার পায় না; বহু শিশু স্কুলে যেতে পারে না, এবং অনেক কৃষক তাদের পণ্যের সঠিক দাম পাচ্ছে না, যা তাদের আরও দরিদ্র করে দিচ্ছে। আমরা মানবতাবাদী মানুষ সব ধরনের বৈষম্য দূর করে একসঙ্গে থাকার চেষ্টা করছি।
উল্লেখ্য, গত ২ অক্টোবর, ২০২৪ আন্তর্জাতিক অহিংস দিবসে ৩য় বিশ্ব সম্মিলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন কোস্টারিকার রাজধানী সান হোসে থেকে শান্তি ও অহিংসার বার্তা নিয়ে মানবিক স্বেচ্ছাসেবীরা ৯৫ দিনের বিশ্ব সফরে বের হন। এই সফর শেষে ৫ জানুয়ারি, ২০২৫ কোস্টারিকায় গিয়ে সান হোসে ডিক্লারেশন এর মাধ্যমে শান্তি ও অহিংসার লক্ষ্যে ৩য় বিশ্ব সম্মিলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।





