সংবাদ সাতদিন ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে সাঁড়া ইউনিয়ন আরামবাড়িয়া বাজারে শুক্রবার ৯টায় গুলির ঘটনা ঘটে।
এতে গুলিবিদ্ধ হন যুবদল নেতা সোহান পারভেজ বিপু (৪৩)। তিনি সাঁড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, বিপু তার ৬ থেকে ৭ জন সহযোগী নিয়ে আরামবাড়িয়া বাজারের পাশে ব্যক্তিগত অফিসে বসে ছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। দুটি গুলি বিপুর শরীরে লাগে—একটি বাম হাতে ও আরেকটি বাম পায়ে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি এখন সেখানে চিকিৎসাধীন।
স্থানীয়দের ধারণা, এলাকা নিয়ন্ত্রণ ও বালু ব্যবসার বিরোধ থেকে এই হামলা হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে
ঈশ্বরদীতে যুবদল নেতাকে গুলি
এই সময়ে
শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

