নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গোপীবাগ বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার কমলাপুরে রেলস্টেশনে দিকে আসছিল।
আজ শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, দাউ দাউ করে জ্বলছিল ট্রেনটি। এতে কত যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সেই আগুনে দগ্ধ হয়ে একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
রেলওয়ে পুলিশের ঢাকা জেল পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এটি নাশকতা নাকি গোলযোগ— বিষয়টি যাচাই করা হচ্ছে।’
ফায়ার সার্ভিস সূত্র বলছে, ঢাকা এলাকায় দুর্বৃত্তরা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে আগুন দেয়। খবর পেয়ে খিলগাঁও ও পোস্তগোলা ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে।
রাজধানীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন
এই সময়ে
শুক্রবার, জানুয়ারি ০৫, ২০২৪

