তিন দিন গণসংযোগ ও এক দিন সকাল-সন্ধ্যা অবরোধের ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক: আগামী রোববার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

রিজভী বলেন, ‘২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। ২৪ ডিসেম্বর রোববার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এক দফার আন্দোলনে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই কর্মসূচি।’

এর আগে মঙ্গলবার সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন