চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩১

আন্তর্জাতিক ডেক্স: চীনের উত্তর পশ্চিম অঞ্চলে গানসু শহরে আঘাত হানা ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আনুমানিক ১ হাজার জন। বুধবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রায় এক হাজার উদ্ধরকর্মী আটকে পড়া ও আহদের সহায়তায় কাজ করে যাচ্ছেন। আহতদের চিকিৎসা ও গৃহহীনদের আশ্রয় দিতে কাজ করছে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থাটি।

সোমবার দিবাগত রাতে চীনে এ ভূমিকম্প আঘাত হানে। এতে প্রাথমিকভাবে শতাধিক নিহতের খবর পাওয়া যায়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গানসু প্রদেশের রাজধানী লানঝো থেকে প্রায় ১শ’ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। প্রথম দফার ভূমিকম্প আঘাত হানার পর আরও কয়েক দফা ভূমিকম্প (আফটার শক) অনুভূত হয়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন