নিজস্ব প্রতিবেদক: হরতালের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে ছাত্রলীগ। ঈশ্বরদী উপজেলা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে এসব হয়।
মঙ্গলবার সকালে ঈশ্বরদী শহরের পোষ্ট অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্টেশন রোড পুরাতন মোটরস্ট্যান্ডে গিয়ে শান্তি সমাবেশ করে।
পৌর ছাত্রলীগ সভাপতি আবির হাসান শৈশবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় ও পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মারুফ হাসান প্রমুখ।
এসময় পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক সজিব মালিথা , উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি রাকিবুল হাসান রনিসহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

