নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে ‘শান্তি ও উন্নয়ন প্রচার সমাবেশ' হয়েছে।
শনিবার দুপুরে শহরের ঐতিহ্যবাহী পুরাতন মোটর স্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা এর আয়োজন করেন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথার সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগোর যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য দেন, পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য সাকিবুর রহমান শরীফ কনক, আওয়ামী লীগ কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য রফিকুল ইসলাম লিটন, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বীরু, লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মোল্লা, আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান ও ফরিদুল ইসলাম প্রমুখ।
এসময় রফিকুল ইসলাম লিটন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশের উন্নয়ন ও শান্তির জন্য কাজ করেন। তখনি ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। আজকে বিএনপি-জামায়াত বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দৃশ্যমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যখন দেশের উন্নয়ন হয়, তখনি স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। আবার দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনাকে বিদেশি অপশক্তি দিয়ে কখনো ধ্বংস করা যাবে না। শেখ হাসিনা এ দেশের জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে যাচ্ছেন। তিনি যে স্বপ্ন দেখেন, সে স্বপ্ন বাস্তবায়ন করেন। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন।
বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশ্য করে সাকিবুর রহমান শরীফ কনক বলেন, বিএনপি দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করেছে। তারা আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই দেশে অরাজকতা করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমরা প্রস্তত রয়েছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। দেশের সাংবিধানিক বিধান অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, জনগণের স্বাধীনতা, মুক্তি এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আওয়ামী লীগের অজস্র নেতাকর্মী আত্মত্যাগ করেছে। এবারও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রা সমুন্নত রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কোনো আত্মত্যাগের জন্য প্রস্তুত রয়েছে।
এতে আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
.jpg)
.jpeg)
.jpg)
