ঈশ্বরদীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বিএনপি –জামায়াত জোটের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে শহরের ষ্টেশন রোড দলীয় কার্যালয়ে এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আ.ত.ম শহিদুজ্জামান নাসিম, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান দাদু, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি শহিদুল আলম পাখি ওউপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে সংবিধানের বাইরে কোনো আলোচনার সুযোগ নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিএনপি-জামায়াত নৈরাজ্যের চেষ্টা করলে রাজপথেই তাদের মোকাবিলা করা হবে। তাদের সঙ্গে ফয়সালা হবে রাজপথেই। তাদের নৈরাজ্য মোকাবিলা করে দেশে শান্তি প্রতিষ্ঠিত করা হবে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন