নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদী শহরের স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন, মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৩ জুলাই দুপুরে স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হাওলাদার।
স্মরণসভায় প্রয়াত শিক্ষক শহিদুল ইসলামের অবদান নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন, ঈশ্বরদী সরকারি কলেজের প্রাক্তন শিক্ষক মালেক ছেদ্দাত হোসেন, উদায় নাথ লাহেড়ী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি খোন্দকার মাহাবুবুল হক দুদু, সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বিরু ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার ইসলাম রতন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, আসলাম হোসাইন, ফারহানা খান, প্রাক্তন শিক্ষক সাইফুল ইসলাম পিন্টুসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বরণসভা শেষে শহিদুল ইসলামের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মেহেদী হাসান।
উল্লেখ্য, প্রয়াত শহিদুল ইসলাম সম্প্রতি সস্ত্রীক হজ্ব পালনের জন্য সৌদি যান। সেখানে হজ্ব পালনের সময় গত ২৯ জুন মক্কা নগরীতে তিনি মারা যায়। সেখানে তার দাফন সম্পন্ন হয়।
প্রয়াত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম স্মরণে ঈশ্বরদীতে স্মরণসভা ও দোয়া মাহফিল
এই সময়ে
বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩

