![]() |
| প্রতীকী ছবি |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে সাব্বির হোসেন (২৭) নামে আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা সদরের মশুরিয়াপাড়া এলাকার একটি মেস থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
সাব্বির কুড়িগ্রাম রাজারহাট উপজেলার দীনা গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি গেল তিন দিন আগে ঈশ্বরদী আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে চাকুরীতে যোগদান করেন।
পুলিশ জানায়, সাব্বির প্রতিদিনের মতো শুক্রবার রাতে নিজের কক্ষে ঘুমাতে যান। এরপর তিনি কক্ষ থেকে বের হননি। সকালে সহকর্মীরা ডাকাডাকি করলেও তিনি সাড়া দিচ্ছিলেন না। খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, সংবাদ পেয়ে সকালেই পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে লাশের সুরতহাল তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
.jpg)
