নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে দরিদ্র কৃষক জলিল প্রমানিকের ধান কেটে দিয়েছেন সরকারি কলেজ ছাত্রলীগের কর্মীরা।
শনিবার
সকালে ছাত্রলীগ সমর্থক সোহানুর রহমান সোহানের নেতৃত্বে অর্ধশতাধিক কর্মী
উপজেলা সদরের পিয়ারাখালী একালায় ওই কৃষকের দশ শতক জমির ধান কেটে দেন।
এ
বিষয়ে জানতে চাইলে সোহানুর রহমান সোহান বলেন, ‘যেকোনও প্রাকৃতিক দুর্যোগে
ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলেন। প্রধানমন্ত্রীর
নির্দেশে তারা অসহায় মানুষের ধান কেটে দিচ্ছেন। আগামীতেও মানুষের পাশে থেকে
মানুষের সেবা করবে ছাত্রলীগ।’
ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি
মল্লিক মিলন মাহমুদ তন্ময় বলেন, ‘ছাত্রলীগের কর্মীরা ধান কেটে অসহায়
মানুষের পাশে থেকে সহযোগিতা করছে। আগামীতেও ছাত্রলীগ মানুষের সেবার জন্য
কাজ করবে।’
কৃষক জলিল প্রমানিক বলেন, ‘ছাত্রলীগের তরুণ নেতাকর্মীরা তপ্ত রোদে ধান কেটে মানুষকে সাহায্য করছেন।’
ধান কাটায় অংশ নেন– মাহফুজুর আলম ইমন, জিসান হোসেন, রিফাত হোসেন, রাজু, জুবাইদ ইবনে জামান ও মাহিম শেখ প্রমুখ।
ঈশ্বরদীতে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ
এই সময়ে
রবিবার, মে ২১, ২০২৩

