![]() |
| প্রতীকী ছবি |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের একটি ভাড়া বাসা থেকে সুবর্ণা খাতুন (২৯)
নামের গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে ইউনিয়নের
নতুন ট্রাফিক মোড় এলাকার বাসা থেকে লাশটি উদ্ধার হয়।
মারা যাওয়া
সুবর্ণা খাতুনের স্বামীর নাম সাব্বির হোসেন। তিনি ঈশ্বরদীর রূপপুর
পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে গাড়িচালক হিসেবে কাজ করেন। সম্প্রতি তাদের
তালাক হয়।
পুলিশ জানায়, নতুন ট্রাফিক মোড় এলাকার দিরাজ উদ্দিনের
বাড়ির দোতালায় স্বামীর সঙ্গে থাকতেন গৃহবধূ সুবর্ণা খাতুন। প্রায় ২০ দিন
আগে স্বামী-স্ত্রীর তালাক হয়। ফলে ওই বাড়িতে সূর্বণা খাতুন কয়েকদিন ধরে
একাই থাকতেন। গতকাল রাত ১২টার দিকে প্রচণ্ড গরমের কারণে বাড়ির ভেতর থেকে
পচাঁ গন্ধ বের হতে শুরু করে। বাড়ির মালিক দোতালার ঘরে গিয়ে ডাকাডাকি করেন।
একপর্যায়ে ভেতর থেকে কোনো সাঁড়াশব্দ না পেয়ে তিনি পুলিশে খবর দেন।
ঈশ্বরদী থানা পুলিশ সদস্যরা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন। এসময় বিছানায় গৃহবধূ সুবর্ণা খাতুনের লাশ পড়ে থাকতে দেখেন তারা।
ঈশ্বরদী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, রাতে খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থল যায়। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, দাম্পত্য ও পারিবারিক
কলহের জের ধরে অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার কারণে মৃত্যু হতে পারে।
ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় ইউডি
(অপমৃত্যু) মামলা নথিভুক্ত হয়েছে।

