নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বাড়ি থেকে বের হয়ে পাঁচ দিন ধরে এক কিশোর নিখোঁজ
রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরের বাবা আনন্দ শীল ঈশ্বরদী
থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রাত পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া
যায়নি।
নিখোঁজ কিশোরের নাম চিরঞ্জিত কুমার (১২)। সে উপজেলা সদরের আলহাজ্ব ক্যাম্প এলাকার বাসিন্দা।
পুলিশ
ও নিখোঁজ শিশুর পরিবারের সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল সকালের দিকে
চিরঞ্জিত বাড়ি থেকে বের হয়ে যায়। তবে অনেক সময় পার হয়ে গেলেও সে আর বাড়িতে
ফেরেনি। পরে আত্মীয়স্বজনসহ পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন জায়গায়
খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে বৃহস্পতিবার দুপুরে বাবা আনন্দ
শীল ঈশ্বরদী থানায় জিডি করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, সাধারণ ডায়েরি হওয়ার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে।
ঈশ্বরদীতে ৫ দিন ধরে কিশোর নিখোঁজ
এই সময়ে
বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩

