নিজস্ব প্রতিবেদক: বিপুল উৎসাহ-উদ্দীপনায় আজ শুক্রবার ঈশ্বরদীতে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে ঈশ্বরদী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্ত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়।
এর আগে প্রেসক্লাব চত্ত্বরে আয়োজন করা হয় বর্ষবরণ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। এসময় বর্ষবরণের অনুভূতি ব্যক্ত করেন পাবনা-৪ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও নিউ এরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা, উপজেলা নির্বাহী অফিসার পি. এম ইমরুল কায়েস, সহকারি কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, শিক্ষাবিদ উদয় নাথ লাহেড়ী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, সরকারি সাড়া মাড়োয়ারি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, সাংবাদিক হাসানুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়।
শোভাযাত্রায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেন।
অনুষ্ঠানে গান পরিবেশনা করেন সূর ও বাণীর পরিচালক তৌসিবুল হক রিপন, কৃষ্ণা বিশ্বাস, কলের গান এর পরিচালক মানিক মন্ডল।
বর্ষবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য ওহিদুজ্জামান টিপু।
এর আগে সকালে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথ।
প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত অনুষ্ঠানে পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত ঐতিহ্য। এ উৎসব সর্বজনীন ও অসাম্প্রদায়িক। নতুন বছরের প্রথম দিনে অতীতের সকল গ্লানি ভুলে গিয়ে আমাদের সামনে এগুতে হবে।
তিনি আরও বলেন, অতীতের সকল গ্লানি ও বিভেদ ভুলে বাংলা নববর্ষ জাতীয় জীবনের সকলক্ষেত্রে আমাদের ঐক্যকে আরও সুসংহত করবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার মাহাবুবুল হক দুদু।





