গভীর রাতে ঈশ্বরদীতে পুলিশ সুপারের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে শহর ঘুরে পুলিশ সুপারের উদ্যোগে পাবনার ঈশ্বরদীতে ২০০ দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

 বৃহস্পতিবার দিবাগত রাতে পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম শহরের বুকিং অফিস, রেলস্টেশন, বাসটার্মিনাল, বাজার, রেলগেট, স্টেশন সড়কে শীতে কষ্ট পাওয়া রিকশাচালক, সিএনজি চালক ও ভাসমান ছিন্নমূল মানুষের হাতে এসব কম্বল তুলে দেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম, গোয়েন্দা শাখার ইনচার্জ ইন্সপেক্টর মোবারক পারভেজসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা এসময় কম্বল বিতরণে অংশ নেন। 

বিতরণ শেষে জেলা পুলিশের নিজস্ব ফেসবুক আইডিতে পুলিশ সুপার বলেন, 'পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শীতে অসহায় মানুষের পাশে আমাদের একটু দাঁড়ানোর প্রয়াস আপনাদের জন্যই।" তিনি জানান, রাতে ঈশ্বরদীতে ২০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন