পারমানবিক স্থাপনার ভৌত সুরক্ষা বিষয়ক প্রশিক্ষন গ্রহন করলো বাংলাদেশ সেনাবাহিনী

 রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ম্যাপ ।

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দলের জন্যে দুই সপ্তাহ ব্যাপী “পারমানবিক স্থাপনার ভৌত সুরক্ষা” বিষয়ক প্রশিক্ষন কোর্স পরিচালনা করেছেন রোসাটমের টেকনিক্যাল একাডেমী গ্লোবাল নিউক্লিয়ার সেফটি এন্ড সিকিউরিটি ইন্সটিউট (জিএনএসএসআই) এর বিশেষজ্ঞরা ।

প্রশিক্ষনে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল ইউসুফ । প্রশিক্ষনার্থীগণ পারমানবিক স্থাপনার ভৌত অবকাঠামোর সুরক্ষা ব্যাবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন এবং এ বিষয়ক আন্তর্জাতিক দলিল সংক্রান্ত তথ্য গ্রহন করেন।

আজ শুক্রবার দুপুরে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী দেশে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত অবকাঠামোর সুরক্ষার দায়িত্বে নিয়োজিত, রাশিয়ান কোম্পানী জেএসসি এফসিএস এন্ড এইচটি “এসএনপিও এলেরনের সাথে কাজ করছে।

প্রশিক্ষন কোর্সের শুরুতেই রাশিয়ার বাহিরে রোসাটম স্টেট কর্পোরেশনের পারমানবিক স্থাপনার নিরাপত্তা বিভাগের বিদেশী প্রকল্প শাখার প্রধান মিস রুসলানা কুর্দিওমোভা।তিনি উল্লেখ করেন যে বর্তমানে রাশিয়া ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগীতা নতুন মাত্রা পেয়েছে, এবং রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানের ধারাবাহিকতায় অংশীদারিত্বের ভিত্তিতে সংগত কারনেই কর্মকর্তাদের প্রশিক্ষন দে্যা হচ্ছে।

তাত্ত্বিক প্রশিক্ষনের পাশাপাশি প্রশিক্ষনার্থীগন রোসাটমের টেকনিক্যাল একাডেমীর স্পেশাল ট্রেনিং গ্রাউন্ড ও গবষনাগারে বিভিন্ন ব্যাবস্থা ও ভৌত সুরক্ষার জন্যে ব্যাবহৃত বিভিন্ন যন্ত্রাংশের সাহয্যে বেশ কয়েকটি ব্যাবহারিক কাজেও অংশ নেয়। এর মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তাগণ পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যা্বস্থা তৈরীর প্র্ত্যেকটি ধাপ সম্পর্কে সামগ্রিক জ্ঞান এবং অভিজ্ঞতা লাভ করে , যা এই প্রশিক্ষনের মুল উদ্দ্যেশ্য।

বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল ইউসুফ বলেন “বর্তমানে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানাধীন অবস্থায় আছে, আমাদের প্রশিক্ষন ম্যাটেরিয়াল টি সম্পুর্নরুপে আয়ত্ব করতে হবে, এর নকশা প্রনয়ন থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্রটির কমিশনিং পর্যন্ত। আগামী দিন গুলোতে যে কাজ আমাদের করতে তাই রোসাটমের টেকনিক্যাল একডেমী কর্তৃক পরিচালিত এই প্রশিক্ষনের মূল লক্ষ্য। এই কোর্সের অন্যাতম একটি বৈশিষ্ট্য হোলো ব্যাবহারিক দক্ষতা লাভ। আমাদের পুরো দল অত্যন্ত একে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহন করছে এবং তারা যতটুকু সম্ভব শেখার চেষ্টা করছে যাতে এই জ্ঞান ভবিষ্যতে ভৌত অবকাঠামো সুরক্ষায় তা ব্যাবহার করা যায়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন