![]() | |
ঐচ্ছিক তহবিলের অর্থ, ত্রাণ মন্ত্রণাললের নগদ সহায়তা ও ত্রাণের ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস। |
নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে সাংসদের ঐচ্ছিক তহবিলের অর্থ, ত্রাণ মন্ত্রণাললের নগদ সহায়তা ও ত্রাণের ঢেউটিন বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ঈশ্বরদী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।
অনুষ্ঠানে সাংসদের ঐচ্ছিক তহবিলের ৫ লাখ ৫৯ হাজার টাকা উপজেলার ১৮টি মসজিদ, ৩টি মন্দির ও ৪২ জন দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
![]() |
| ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হচ্ছে। |
অরেক অনুষ্ঠানে অগ্নিকান্ড ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ২২ জনকে দেড় বান্ডিল ঢেউটিন ও সাড়ে চার হাজার টাকা বিতরণ হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম বিতরণ অনুষ্ঠান সঞ্চালন করেন।


