
অতিথিবৃন্দ কর্মহীন মানুষদের মধ্যে খাবার বিতরণ করে।
নিজস্ব প্রতিবেদন: করোনায় দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরণের কাজ শুরু করেছে ‘অগ্রসর ঈশ্বরদী’ নামে একটি সামাজিক ও সাংস্কৃতিক নবগঠিত সংগঠন।
মঙ্গলবার
রাত সাড়ে আটটার দিকে উপজেলা শহরে রেলগেটে ১৫০ জন মানুষের মধ্যে খাবারের
প্যাকেট তুলে দিয়ে সংগঠনটি যাত্রা ও কর্মসূচি শুরু হয়।
স্বাস্থ্য
বিধি মেনে অনুষ্ঠানে অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা
নুরুজ্জামান বিশ্বাস। তিনি বলেন, লকডাউনে শ্রমজীবী মানুষ অনেক কষ্টে আছেন।
খাবার পেয়ে একটু হলেও স্বস্তি পাচ্ছেন শ্রমজীবী মানুষ। এমন একটি কাজের
সঙ্গে যুক্ত থাকতে পেরে সে আনন্দিত।
এতে পৌর মেয়র ইছাহক আলী মালিথা,
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত
পুলিশ সুপার ফিরোজ কবির, সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল, সিনিয়র
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঈশ্বরদীর কৃতি সন্তান সিরাজুল ইসলাম মামুন,
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা
শফিকুল ইসলাম শামিম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ
কিরণ, অগ্রসর ঈশ্বরদী'র উদ্যোক্তা সদস্য সাংস্কৃতিক সংগঠক খোন্দকার
মাহাবুবুল হক দুদু, সাবেক ছাত্রনেতা আসাদুর রহমান বিরু, সিরাজুল ইসলাম
মামুন, দৈনিক বীর বাংলা সম্পাদক ওহিদুজ্জামান টিপু, প্রথম সকালের সম্পাদক
মহিদুল ইসলাম, রূপসী বাংলা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শিমুল
আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুল হক মোল্লা, পৌর সচিব জহুরুল ইসলাম,
ঈশ্বরদী সংস্কৃতি নিকেতনের সভাপতি মিজানুর রহমান মিন্টু ও সাংস্কৃতিক কর্মী
শামান্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
