![]() |
| প্রতীকী ছবি |
নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাসের নির্মাণাধীন বাড়ির একটি ভবনের তিন তলা থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ বুধবার বেলা ১২টার দিকে উপজেলা সদরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আকবার হোসেন (৪০)। তিনি উপজেলার সাড়া ইউনিয়নের মাজদিয়া গোপালপুর মধ্যপাড়া এলাকার এরশাদ আলীর ছেলে।
দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করে আমবাগান ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, ভবনটিতে কাজ করার সময় অসাবধানতাবশত তিন তলা থেকে নিচে পড়ে যান আকবর। পরে ঘটনাস্থল থেকে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানেই তিনি মারা যান।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান জানান, দুর্ঘটনায় শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায় আকবরের। তাঁকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

