![]() |
| করোনাভাইরাসের প্রতীকী ছবি |
প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় বিভাগে ৬ হাজার ১০৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৬৯ জনের। শনাক্তের হার ২০ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন ৫ হাজার ৭৮৪ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ১৯৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২০ দশমিক ৬৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ৫ জন, বগুড়ায় ৪, রাজশাহীতে ৩, নাটোর ২, সিরাজগঞ্জে ১ ও নওগাঁয় ২ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২৫।
এদিকে রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে আরও সুস্থ হয়েছেন ৫৬৭ জন। আগের দিন সুস্থ হয়েছিলেন ৬০২ জন। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৪০৬ জন। বর্তমানে বিভাগের ৮ জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৯ হাজার ২৫৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৯ জন। বিভাগে হাসপাতালের বাইরে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১৩ হাজার ৮৬৭ জন।
তাহসিন সরকার বাঁধন/জেএইচ/এমএস

