![]() |
| লকডাউন বাস্তবায়নে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত |
জেলা প্রশাসনের
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,
সোমবার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত একযোগে মৌলভীবাজার জেলার সব
উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে
বিধি অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজিচালিত
অটোরিকশা চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাইরে অবস্থান করায় ১৭২ জনকে মোট এক
লাখ ছয় হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারায় এই দন্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- সব উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনাররা (ভূমি) এবং প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ সময় তাদের সহযোগিতা করে মৌলভীবাজার জেলা পুলিশ।
তাহসিন সরকার বাঁধন/জেএইচ/এমএস

