ঈশ্বরদীতে মজুদ ফুরিয়ে যাওয়ায় ভ্যাকসিন কার্যক্রম স্থগিত

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে মজুদ ফুরিয়ে যাওয়ায় ভ্যাকসিন কার্যক্রম স্থগিত ঈশ্বরদীতে করোনাভাইরাসের টিকার মজুদ না থাকায় প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। 

মঙ্গলবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

 আসমা খান জানান, ঈশ্বরদীতে এখন টিকার কোনো মজুত নেই। নতুন করে সরবরাহ না পাওয়া পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা প্রদান সম্ভব নয়। 

নতুন করে ভ্যাকসিনের কোনো চালান আসার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো তথ্য আমার কাছে নেই। 

পাবনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল। উপজেলায় এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ১১ হাজার ৬২ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬ হাজার ১৭৩ জন। সে হিসেবে এখনও দ্বিতীয় ডোজের ভ্যাকসিন গ্রহণ করেননি ৪ হাজার ৮৮৯ জন। তিনি জানান, টিকা পাওয়ার পরপরই আবারও টিকা প্রদানের কাজ শুরু হবে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন