ঈশ্বরদী পৌর মেয়রের উদ্যোগ: ইমাম মুয়াজ্জিনরা পেলেন ঈদ উপহার

ইমাম মুয়াজ্জিনরা পেলেন ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদন: আসন্ন ঈদ সামনে রেখে মসজিদের ৬২ ইমাম-মুয়াজ্জিনের মাঝে নতুন পাঞ্জাবি ও নগদ টাকাসহ সহায়তা প্রদান করেছেন ঈশ্বরদী পৌরসভার মেয়র। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভা মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব ঈদ উপহার  ইমাম ও মুয়াজ্জিনদের হাতে তুলে দেন মেয়র ইছাহক আলী মালিথা।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব জহুরুল হক, কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, রহিমা খাতুন, ফিরোজা বেগম,  কামাল হোসেন, মনিরুল ইসলাম সাবু, জাহাঙ্গীর হোসেন, আমিনুল ইসলাম, ওয়াকিল আলম, আবুল হাসেম, আব্দুল লতিফ মিন্টু, আবু জাহিদ উজ্জ্বল ও ইউসুফ আলী প্রধানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা।

মেয়র জানান, করোনার মধ্যে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছেন। ঈদে অনেকের পাঞ্জাবি বা অন্যকিছু কেনার সামর্থ নেই। এজন্য তিনি নিজ উদ্যোগে এই  কর্মসূচি নিয়েছেন। আগামীতে এই উদ্যোগ অব্যাহত থাকবে।

আজ প্রথম দিন পৌর এলাকার ৬২ জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এসব সহায়তা দেয়া হয়েছে। প্রত্যেকেই এক হাজার টাকা ও পাঞ্জাবি  উপহার পেয়েছেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন