![]() |
| কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী কর্মসূচি শুরু |
নিজস্ব প্রতিবেদক: সলিমপুর ইউনিয়নে বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক এম এ কাদেরের আয়োজনে বুধবার রাত ১২টা ১ মিনিটে জয়নগর বোর্ড অফিস মোড়ে ১০১ পাউন্ড ওজনের কেক কেটে মুজিব শতবার্ষিকী কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা।
এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নায়েক এম এ কাদেরে সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনো, বঙ্গবন্ধু জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক আব্দুল বারী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলীসহ দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।
![]() |
| কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী কর্মসূচি শুরু |
অপরদিকে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি বিনম্র শ্রদ্ধায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে। রাত ১২টা ১ মিনিটে বণিক সমিতির কার্যালয়ে কেক কেটে মুজিব শতবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করা হয়।
শিল্প ও বণিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মো: শফিকুল ইসলাম বাচ্চু কার্যনিবাহী কমিটির সবাইকে সঙ্গে নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটেন।
সকালে রয়েছে বিস্তারিত কর্মসূচি।


