![]() |
| ফাইল ছবি |
নিজস্ব প্রতিবেদক: বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের
স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের শততম জন্মবার্ষিকী আজ বুধবার।
এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী মনোজ্ঞ উড্ডয়ন শৈলী প্রদর্শনের মাধ্যমে বঙ্গবন্ধুকে সম্মান জানাবে।
বিমান
বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিক
নির্দেশনায় বিমান বাহিনীর বিভিন্ন ধরনের বিমানের মাধ্যমে সারা দেশের মতো
ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকার আকাশে উড্ডয়ন শৈলী প্রদর্শন করা
হবে।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি
নিশ্চিত করে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস বলেন,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঈশ্বরদীতে
উড্ডয়ন শৈলী প্রদর্শন করবে বিমান বাহিনী। বুধবার দুপুর ২টা ৪০ থেকে ২টা ৫০
মিনিটে বিমান বাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমান ও হেলিকপ্টার পাকশী জোড়া
সেতু এলাকায় ওপর উড়ে তাদের নিপূণ পেশাদারিত্বের পরিচয় দিয়ে জাতির পিতার
জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখবে। এটি উপভোগ করার জন্য সকলের প্রতি
আহ্বান জানান তিনি।

