২১ আগস্ট গ্রেনেড হামলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
২১ আগস্ট গ্রেনেড হামলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই ২১ আগস্টের হামলা: নুরুজ্জামান বিশ্বাস এমপি

নিজস্ব প্রতিবেদক: পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেছেন, ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ঘৃণ্য চক্রান্ত ছিল। 

সোমবার সকালে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে ঈশ্বরদী আওয়ামী লীগ কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক প্রতিক্রিয়ায় নুরুজ্জামান বিশ্বাস এ কথা বলেন।

এ সময় দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরআগে সেখানে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন ও পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নুরুজ্জামান বিশ্বাস বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার নেতৃত্বে সরাসরি ছিলেন খালেদা জিয়া ও তারেক জিয়া। তারেক জিয়া লন্ডনে পলাতক, আর খালেদা জিয়া দেশে কারাভোগ করছেন। আমরা মনে করি, মূল অপরাধী তারেক জিয়া। তাকে বাংলাদেশে এনে বিচারের কার্য সমাপ্ত করে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করা হলেই শহীদদের আত্মা শান্তি পাবে।  

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সহসভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পাবনা জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ আলী জিরু, ঈশ্বরদী পৌর মেয়র ইছাহাক আলী মালিথা, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিণ পিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মুরাদ মালিথা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা। 

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন