সাহিত্য সংবর্ধনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাহিত্য সংবর্ধনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ভারতে সম্মাননা পেয়ে ঈশ্বরদীতে সংবর্ধিত দুই গুণী ব্যক্তিত্ব

নিজস্ব প্রতিবেদন:  ভারতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সম্মাননা পাওয়ায় ঈশ্বরদীর দুই গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধিত ব্যক্তিরা হলেন সহকারী অধ্যাপক হাসানুজ্জামান ও প্রকৌশলী আলমগীরুল ইসলাম নিউটন। কলকাতার এক অনুষ্ঠানে তাঁরা ‘ড. এপিজে আবদুল কালাম স্মৃতি সম্মাননা পদক’ লাভ করেন।

এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে তাঁদের এই সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিষদের সহসভাপতি জাহিদুল আলম সনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এস আলমগীর, সহকারী সাধারণ সম্পাদক সেলিম সরদার এবং সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিপু। এ সময় পরিষদের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন