নিজস্ব প্রতিবেদক: পাবনা-৪ (ঈশ্বরদী ও আটঘরিয়া) আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস (৭৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
মঞ্জুর রহমান বিশ্বাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াতের ভাগিনা ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।
মরহুমের প্রথম জানাজা বৃহস্পতিবার সকালে ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর মঞ্জুর রহমান বিশ্বাসের জন্মভূমি ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারি গ্রামে বাদ আসর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ঈশ্বরদী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, ঈশ্বরদী প্রেসক্লাবের আজীবন সদস্য ও বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ছিলেন। মঞ্জুর রহমান বিশ্বাস স্থানীয় সাংবাদিকদের অকৃত্রিক বন্ধু ছিলেন। তিনি স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখার জন্য নিরলস ভূমিকার পালন করেন। রাজনীতিসহ বহুমুখী কর্মময় জীবনে মঞ্জুর রহমান সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডেও যুক্ত ছিলেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি। শোকবার্তায় মহান মুক্তিযুদ্ধে মঞ্জুর রহমান বিশ্বাসের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোক প্রকাশ করেছে ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা ও ঈশ্বরদী প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
ঈশ্বরদীর সাবেক সাংসদ মঞ্জুর রহমান বিশ্বাস আর নেই
এমপি নুরুজ্জামান বিশ্বাসের ছাদ বাগানে শতাধিক গাছ
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলা শহরের কলেজ রোড আকবরের মোড় এলাকায় চারপাশে দালান আর দালান।
একটি বহুতল ভবনের ছাদে ফল, ফুল, ঔষধি ও সবজির শখের বাগান গড়ে তুলেছেন
পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি।
প্রকৃতি
প্রেমিক নুরুজ্জামান বিশ্বাস এমপি পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক
সহসভাপতি। এছাড়াও তিনি ঈশ্বরদী উপজেলা পরিষদের তিনবার নির্বাচিত উপজেলা
চেয়ারম্যান ছিলেন। বাসার তৃতীয় তলার ছাদে গড়ে তোলা এই বাগানে সরেজমিনে
গিয়ে দেখা যায়- এখানে রয়েছে দেশীয় বেগুন, বরবটি, শিম, লেবু, মাল্টা, ডালিম,
আম, জাম, টমেটো, বরই, পেয়ারা, সফেদা, কাঁচামরিচ, কামরাঙা, আমরা, পেঁপে,
ঝিঙা, শশা, বরবটি, ড্রাগন, আখ, জলপাই, অড়বড়ই, বরই, আপেল, আঙ্গুর, বেল,
খেজুর, শিম, বিলেম্বু, কাঁঠাল, কদবেল, তেঁতুল, মিষ্টি লাউ ও ভেষজের নানা
রকম গাছ। রয়েছে বেশ কিছু বিদেশি ফল ও ফুলগাছও। গাছগুলো মাটি ও টিনের ড্রাম
কেটে বানানো পাত্রে রোপণ করা হয়েছে।
শুধু ছাদে নয়, বাড়ির আঙিনা এবং জানালার পাশে ফুল, ফল আর ঔষধি গাছ লাগিয়ে পুরো বাড়িটিতেই তার সবুজের সমারোহ।
আলাপকালে
জানা যায়, প্রতিদিন বিকেলে রোদ কমার পর গাছগুলোতে পানি দেওয়া হয়। কয়েকদিন
পরপরই পরিস্কার করা হয় মাটিতে জন্ম নেওয়া আগাছা। বাগানটিতে কোন রাসায়নিক
সার ব্যবহার করা হয় না। জৈব সার তৈরি করে এগুলোতে প্রয়োগ করা হয়। এতে
বেশিরভাগ উপকরণ হিসেবে ব্যবহার করা হয় গোবর। গাছে কোন সমস্যা দিলে
অভিজ্ঞদের পরামর্শ নেওয়া হয়।
নুরুজ্জামান বিশ্বাস এমপির ছোটবেলা
থেকেই শখ ছিল বাগান করার। এখন রাজনীতির কাজে পুরোপুরিভাবে ব্যস্ত। তবে
রাজনীতি আর পরিবারের শত ব্যস্ততাও ভোলাতে পারেনি ছোট বেলার সেই শখের কথা।
তাইতো ব্যস্ততার মধ্যেও বাড়ির ছাদ ও আঙিনায় শতাধিক ফল, ফুল, সবজি ও ঔষধি
গাছে ভরপুর।
এমপি জানান, শখ থাকলেও শিক্ষা জীবনে লেখাপড়া, জাতির
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাঁড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ
গ্রহন, ছাত্ররাজনীতিসহ পরবর্তীতে নানা ব্যস্ততার কারণে ছাদ বাগান করতে
পারেননি। শহরের কলেজ রোড আকবরের মোড় ২০১৫ সাল থেকে ও গ্রামের বাড়ি বরইচারা
এলাকায় বাগান করা শুরু করেছিলেন ছাত্রজীবনে। এখন বাগান গুলোতে শতাধিক গাছ
রয়েছে। গাছগুলো থেকে এখন প্রতিদিনই ফল ও শাক-সবজি এনে পরিবারের সবাই খেতে
পারেন। বাসায় অতিথি আসলে অনেকেই নিজের হাতে বিষমুক্ত ফল ও সবজি নিয়ে যান।
তিনি
বলেন, বাগানটি পরিচর্যায় পরিবারের অন্য সদস্যরাও কাজে লাগেন। যেহেতু
বাগানে রাসায়নিক সার ব্যবহার করা হয় না, তাই জৈব সার তৈরিতে বিভিন্ন উপকরণ
বাইরে থেকে আনতে পরিবারের সদস্যরা তাকে সহযোগিতা করেন। প্রধানমন্ত্রী শেখ
হাসিনা দেশের সকলকে বনায়নে উদ্বুদ্ধ করে যাচ্ছেন। ভবিষ্যতে ছাদ ছাড়াও আমার
আরেকটি বাগান করার ইচ্ছে রয়েছে। নিজের বাড়িতে জায়গা থাকলেই সবাই যেন বেশি
বেশি গাছ লাগান সেজন্য আমার আশপাশের সকলকে অনুরোধ জানাই।


