শ্রমিক মতবিনিময় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শ্রমিক মতবিনিময় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে হকার-কুলি শ্রমিকদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের হকার সমিতি ও কুলি শ্রমিক সমিতির নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের প্রধান প্ল্যাটফর্মে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর যুবদলের  বহিষ্কৃত আহ্বায়ক ও ঈশ্বরদী পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. জাকির হোসেন জুয়েল।

মতবিনিময় সভায় বক্তারা ঈশ্বরদী জংশন স্টেশনে কর্মরত কুলি ও হকারদের কাজের পরিবেশ উন্নয়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি এবং শ্রমিকদের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করেন।

এতে হকার সমিতি ও কুলি শ্রমিক সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন